ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে গোপালগঞ্জে রচনা ও হামদ-নাত প্রতিযোগিতা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ)উপলক্ষে গোপালগঞ্জে শিশুদের অংশগ্রহণে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীভিত্তিক রচনা লিখন ও হামদ-নাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী এসব প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) গোপালগঞ্জ শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতা। এতে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা দুইটি বিভাগে অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বুধবার শিশু একাডেমি হল রুমে বেলা ১১টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।পরে  আলোচনা সভা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, গোপালগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার, গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বক্তব্য রাখেন।

বক্তারা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিশুদের জানানো, তাঁর প্রতি ভালোবাসা সৃষ্টি এবং কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর