এই সরকারের আমলেই রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

এই সরকারের আমলেই রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশের কোন আইন না থাকলেও এ সরকার বিগত সংসদে রাজাকারদের তালিকা প্রনয়ন ও প্রকাশের জন্য আইন পাশ করেছেন।

তিনি বলেন, এই মার্চে হয়তো সে তালিকা প্রকাশ করা সম্ভব হবে না। তবে এটি প্রনয়নের কাজ চলছে এবং খুব কম সময়ের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে তিনি মন্তব্য করেন।

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের শাহাদাত বরনকারীদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মি, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর