Home গোপালগঞ্জ সংবাদ কাশিয়ানী প্রেসক্লাবের কমিটি গঠন

কাশিয়ানী প্রেসক্লাবের কমিটি গঠন

কাশিয়ানী প্রেসক্লাবের কমিটি গঠন

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাকির হোসেন কাশিয়ানী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন পরিচালনার দ্বায়িত্ব পালন করেন। তিনি ১৩ টি মনোনয়ন বৈধ্য বলে ঘোষনা করেন। এ সময়ে একাধিক প্রতিদ্বন্ধী না থাকায় নির্বাচন শেষে আলহাজ মুনশী ওয়াহিদুজ্জামান সভাপতি এবং মোঃ নিজামুল আলম মোরাদের নাম সাধারন সম্পাদক হিসাবে ঘোষনা দেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কাজী ওমর হোসেন, সহ-সভাপতি মোঃ মিকাইল মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন সুজন, কোষাধ্যক্ষ মোঃ তাইজুল ইসলাম টিটন, দপ্তর সম্পাদক চৌধুরী আবু তালেব, সদস্য মোঃ বিপ্লব হোসেন, সাজ্জাদ সিজু, মোঃ জামিল হোসেন, শেখ মোঃ পারভেজ, মোঃ সাকিব হোসেন, শেখ মোঃ ইমরান।

যারা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেননি (বাকি সদস্য) তারা সাধারণ সদস্য হিসাবে কাশিয়ানী প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন বলে প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাকির হোসেন ঘোষনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here