Home গোপালগঞ্জ সংবাদ কোটালীপাড়ায় ৩শ” মেধাবী শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষককে সংবর্ধনা

কোটালীপাড়ায় ৩শ” মেধাবী শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষককে সংবর্ধনা

কোটালীপাড়ায় ৩শ” মেধাবী শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষককে সংবর্ধনা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ প্রাপ্ত ৩শ” মেধাবী শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোটালীপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পূর্বাভাস’ এ অনুষ্ঠানের আয়োজন করে। পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে এ সংবার্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেষ্ট ও বই তুলে দেন।

সংগঠনটির সভাপতি আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় পুলিশের এডিশনাল এসপি নিশাত রহমান মিথুন, ওসি আবুল কালাম আজাদ, জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এম.ডি কামরুজ্জামান শিকদার সহ সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here