কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধা নিবেদন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা ও কাউন্সিলরবৃন্দ।

আজ শনিবার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা কাউন্সিলর মিজানুর রহমান, হুমায়ুন কবির, আজগর আলী, রকিবুল হাসান, আশরাফুজ্জামান ঝন্টু, সঞ্জয় কুমার মজুমদার, মোঃ জয়নাল মিয়া, মোঃ ফিরোজ শেখ, মোঃ কামাল দাড়িয়া এবং সংরক্ষিত কাউন্সিলর মহসিনা খানম, রোকেয়া বেগম ও মারুফা বেগমকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

immage 1000 02 6

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আস্থা বা বিশ্বাস রেখে আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন আমি জীবন দিয়ে হলেও তার সে আস্থা বা বিশ্বাসের অমর্যাদা করবো না। আমি কোটালীপাড়া পৌরসভাকে একটি দূর্নীতিমুক্ত, আধুনিক স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আমি পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্যঃ গত ২০মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর