কোটালীপাড়ায় ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে ওই ছাত্রীর পিতা।

গতকাল মঙ্গলবার(২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই স্কুল ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

জানাগেছে, ঘটনার দিন রাত ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা ডুমরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে মিথুন ভাবুক (২৬) ও সচীন পান্ডের ছেলে সত্য পান্ডে (২৪) ওই ছাত্রীর মুখে ওড়না পেচিয়ে একটি মাছের ঘেরপাড় নিয়ে দু’জনে মিলে ধর্ষন করে। এতে ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়।

এরপর ওই স্কুল ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে এ ঘটনা তার মা-বাবাকে জানায়।

ওই স্কুল ছাত্রীর পিতা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে আসামী করে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর