জমি নিয়ে বিরোধ; অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনকে মারধর

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে সাত মাসের অন্তসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

আহতরা হলেন উপজেলা চরভাটপাড়া গ্রামের মফিজুর রহমান শেখ (৪৫) তার স্ত্রী সাত মাসের অন্তসত্ত্বা রুমা বেগম (৩৫) এবং তার ভাই সজল শেথ(২৭)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের দীর্ঘদিন ধরে আবু তালেব শেখের ছেলেদের সাথে প্রতিবেশি সিরাজ শেখের বিরোধ চলছিল। বিরোধ নিরসনে বুধবার জমি পরিমাপের দিন নির্ধারণ করা হয়। কিন্তু সিরাজ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে ৭ মাসের অন্তসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। পরে তাদেরকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর