গোপালগঞ্জে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নযন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(৩অক্টোবর)শহরের পৌর কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র  ‘ কৃষি সমৃদ্ধিতে এগ্রো সিএসআর প্রকল্প-২০২৩ ভরসার নতুন জানালা’ এ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।

পরে বিকালে কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কৃষি সচিব আনোয়ার ফারুক।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের  উপমহাব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এটিএম তাহামিদুজ্জামানের সভাপতিত্বে  সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের উপ মহাব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ভূঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিধান রায় ও জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।

এ প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ১৬০ জন কৃষক, মস্য চাষী ও  প্রাণি সম্পদ খামারী অংশ নেন।

পরে অতিথিরা অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর