Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত

গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত

গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মহা সহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জের কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

এ ঈদ জামাতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নেন। পরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমমাসহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং ৩য় জামাত সকাল সাড়ে ৮টায় এস.কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এছাড়া আধা ঘন্টা পরপর সুবিধামত সময়ে জেলার বিভিন্ন মসজিদ ও উপজেলা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ। ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here