গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ(১৭)এক কিশোর নিহত হয়েছেন।এতে আহত হয়েছে নসিমন চালকসহ আরো দুই জন। মঙ্গলবার রাতে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং এর কাছে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিচ্ছে যাচ্ছিলো। এসময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিং এর কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে নসিমনটি রাস্তার খাদে পড়ে গেলে রাজু শেখসহ তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান। নিহত রাজু শেখ (১৭) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে।
