গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ইমাম মৃধা নামে এক যুবককে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ এনে তার স্বজনরা মানববন্ধন করেছে। গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ওই যুবককে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ এনে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এই মানববন্ধন করা হয়।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উলপুর বাজার এলাকায় নিহতরে স্বজন ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ইমাম মৃধার মরদেহ গত ৩০ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায়  উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।

তখন থেকেই স্বজনদের দাবী তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। ইমামের মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন ছিল বলেও তার স্বজনরা দাবী করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর