Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন

গোপালগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন

গোপালগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন

গোপালগঞ্জে র‌্যালী, আলোচনা সভা ও নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন, কলকাখান ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর দিবসটি উদযাপন করে।

আজ বৃহস্পতিবার (১ মে)সকাল ১০টায় জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার শপথ বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারওয়ার হোসেন, কলকাখান ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ.এম শাহাদাত ।

immage 1000 01

এ ছাড়া অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম তারেক সুলতান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমূখ।

এছাড়া, জাতীয়তাবাদী শ্রমিক দল শহরের পুলিশ লাইন মোড় বাসস্ট্যান্ডে র‌্যালী ও আলোচনা সভা করেছে।অন্যান্য বিভিন্ন শ্রমিক সংগঠন এদিন নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here