Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বাস ও ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-২, আহত-১৫

গোপালগঞ্জে বাস ও ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-২, আহত-১৫

গোপালগঞ্জে বাস ও ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-২, আহত-১৫

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৫ জন।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) ভোর রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার দূর্ঘটনায় হতাহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, খুলনা জেলার রূপসা থানার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও খুলনার ডুমুরিয়া উপজেরার রাজু আহম্মেদের স্ত্রী সায়মা বেগম(৩৫)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। এসময় বাসটি সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসার একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দূমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে মিজান ও অজ্ঞাত এক নারী নিহত হন এবং ১৫ জন আহত হন।

পরে খবর পেয়ে ফাসার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মারাত্মক আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি আরো বলেন, পরিবারের আবেদনের পেক্ষিতে মরদেহের ময়না তদন্ত ছাড়া লাশ বুঝে দেয়া হয়েছে।দূর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here