গোপালগঞ্জে বাসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিংগাপুর প্রবাসী রাজীব শেখ(৩৫)নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাই রানা শেখ (২৫) মারাত্মক আহত হয়। তাকে আশংকাজনকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গত ১০ দিন আগে রাজিব শেখ দেশের বাড়িতে আসে।

আজ রোববার(১১ ফেব্রুয়ারী)দুপুর ১২টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও মারাত্মক আহত রানা শেখ একই উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে। দুই ভাই বাড়ী থেকে মটর সাইকেল যোগে মুকসুদপুর উপজেলা সদরে যাছিলেন।

মুকসুদপুর থানার ওসি মো.আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মুকসুদপুর থেকে বরইতলা গামী আরাফাত এন্টারপ্রাইজের একটি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মটর সাইকেল ও বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়লে ঘটনাস্থলে বড় ভাই রাজীব শেখ নিহত হয়। এতে মটর সাইকেল আরোহী রানা শেখ সহ অন্ততঃ ১৬ জন বাসযাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে য়ায়। মারাত্মক আহত আহত রানা শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর