গোপালগঞ্জে বিএনপির কর্মসভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার দুপুরে সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপির সদদস্য এবাদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনা, সদর উপজেলা বিএনপি সভাপতি মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক আলমগীর ফকির, মাঝিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি ইবাদুল হক খানসহ বিএনপি নেতা ফেলা কাজী, আখিনুর কাজী, খালিদ মিনা বক্তব্য রাখেন এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মীসভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আওয়ামী সরকারের দুঃশাসন, অন্যায়, অত্যাচার, হামলা, মামলা, গুম-খুনের হাত থেকে রেহাই পেয়েছে বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষ। দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করবে সেই সাথে গোপালগঞ্জ থেকে বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হবে। তাই এখন থেকেই নির্বাচনী প্রচারণা চালানোর জন্য নেতার্মীদের প্রতি আহবান জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর