Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

০
গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা


গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাতুয়া সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়িতে পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

বেলা ১২ টায় কেন্দ্রীয় কালীবাড়ির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কালীবাড়ির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীশ্রী হরিচাঁদ – গুরুচাঁদ সেবা সংঘের সভাপতি প্রকাশ চন্দ্র ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে, মতুয়া সাহিত্যিক সতীশ চন্দ্র ভক্ত, আচার্য শ্রী পার্থ প্রতিম ঠাকুর, শ্রীশ্রী হরিচাঁদ- গুরুচাঁদ সেবাসংঘের প্রতিষ্ঠাতা সুবল চন্দ্র রায় ও এই সংগঠনের সাধারন সম্পাদক সুরেশ বিশ্বাসসহ বিশিষ্ট্যজনেরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর কতৃক সমাজের অন্তজ শ্রেনীর মানুষের জাগরনে অবদানের কথা আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here