গোপালগঞ্জে মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বৃস্টি উপেক্ষা করে গোপালগঞ্জে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় পৌর ঈদ গাহ ময়দানের পরিবর্তে কেন্দ্রীয় কোর্ট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।এ জামাতে ইমামতি করেন কোর্ট মসজিদে ইমাম মাওলানা হাফিজুর রহমান। এরপর একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে শিশুসহ নানা বয়সের মানুষ।এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর