বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় গোপালগঞ্জে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ জুন) গোপালগঞ্জ মৎস্য প্রশিক্ষন কেন্দ্র্রের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মোঃ আহসান আবিব খান, বিশেষ অতিথি ছিলেন বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান ও গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের প্রিন্সিপাল রিপন কান্তি ঘোষ।
এছাড়া কর্মশালায় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক হোসনোারা খানম, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের সহকারি পরিচালক মোঃ আসলাম হোসেন, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কোটালীপাড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ জাহান সিরাজ, মুকসুদপুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, গোপালগঞ্জ সরকারি মৎস্য খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা ও জেলার ৪০ জন্য মৎষ্যচাষী এবং হাচারী মালিকগন উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি মোঃ আহসান আবিব খান ও প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান মৎস্যচাষী ও খামার-হ্যাচারী মালিকদের গুনগত মানের রেনু তৈরী, পোনা তৈরী, খাবার উৎপাদন করে কিভাবে মাছের উৎপাদন বৃদ্ধি করে লাভবান হওয়া যায় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
