গোপালগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট।

আজ সোমবার(১২ জুন) বিকাল ৪টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

01

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কাশিয়ানীর রাজপাট কলেজ ও কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজ মুখোমুখি হয়। দিনের প্রথম খেলায় খেলায় কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজ ১-০ গোলে কাশিয়ানীর রাজপাট কলেজকে পরাজিত করে।

দিনের দ্বিতীয় খেলায় সাবরা রউফ কলেজ ৪-৩ গোলে টাইবেকারে মুকসুদপুর কলেজকে পরাজিত করে।

এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলার ১৯টি কলেজ অংশগ্রহন করেছে। নক আউট পদ্ধতিতে খেলা এ টুর্নামেন্টের ফাইনাল আগামী ২১ জুন অনুষ্ঠিত হয়।

ঢাকা ক্রীড়া পরিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর