গোপালগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়ায় পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে আহত হয়েছে ২৬ জন। এদের মধ্যে ২২ জন পাগলের ভিটা তীর্থ মেলা থেকে ফিরছিলেন।আহতদের মধ্যে ১৪জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এবং ৩ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, জেলার পার্শবর্তী মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি পাগলের ভিটায় অনুষ্ঠিত তীর্থমেলা থেকে একটি পিকআপ ভ্যানে করে খুলনায় ফিরছিলেন। ঘটনাস্থলে একটি প্রাইভেটকারের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে দুই গাড়ির লোকজনই আহত হয়।আহতদেরকে উদ্ধার করে হাপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।
