ঈদের দিনে গোপালগঞ্জে বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নারী-শিশুসহ ৫জন নিহত হয়েছে।নিহতদের মধ্যে একই পরিবারে তিনজন ও অপর দুইজন বন্ধু।আহত ২৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক।নিহত তিনজনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরের কলারদোয়ানিয়া গ্রামে।অপর নিহত দুইজনের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এবং গোলা গ্রামে।
নিহতরা হলেন-নাজিরপুরের মোসাম্মৎ খাদিজা খাতুন(৩২),স্বামী-সোহাগ শেখ, সাং-কলার দোয়ানিয়া,নাজিরপুর, পিরোজপুর।সোহাগ শেখ(৩৬),পিতা-আবু হানিফ এবং তাদের সন্তান ৬বছর বয়সের আরমান এবং মটরসাইকেল আরোহী শায়ন ঢালী(২০),পিতা-সমেশ ঢালী, সাং-বড়বাড়িয়া, চিতলমারী, বাগেরহাট।সোয়েব শেখ(১৮),পিতা-মাহাবুব শেখ, সাং-গোলা, চিতলমারী, বাগেরহাট।
ঘটনার পরপর স্থানীয় এমপি ডাঃ কেম এম বাবর, ডিসি মোঃ আরিফ-উজ-জামান ও এসপি মোঃ হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্রমেই অত্যন্ত বিপদজনক হয়ে পড়েছে ঢাকা-খুলনা মহাসড়ক।প্রায় প্রান ঝরছে এই মহাসড়কটিতে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভার টেকিংসহ আরো বেশ কয়েকটি কারনে সড়ক দূর্ঘটনা ঘটেই চলেছে।আজ ঈদের দিনও মহাসড়কে ঝরে গেলো ৫টি প্রান।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক চিতলমারী থেকে আসা একটি মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
ফলে ঘটনাস্থলে মটর সাইকেলে ২ আরোহী ও বাসের ২ যাত্রী নিহত হয়।এসময় ফায়ার সার্ভিস ও পুলিশ নিহত আহতদের্ উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে আহত ৬ বছরের শিশুকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘেষেনা করেন।
ঈদের দিনে এধরনের দূর্ঘটনা কারোরই কাম্য নয়।যেসব কারনে সড়ক দূর্ঘটনা বেশী হচ্ছে তার অণ্যতম কারন হলো ওভার টেকিং ও বেশী গততে গাড়ি চালানো। আমরা এসব বিষয়ে কাজ করবো বলে জানালেন স্থানীয় এমপি ডাঃ কে. এম বাবর ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ জামান বলেছেন, প্রতিটি নিহতের পরিবারকে মৃতদেহ দাফন কাফনের জন্য ২০ হাজার করে টাকা প্রদান করা হবে বলে জানান।
