গোপালগঞ্জে ১২ দলীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ১২ দলীয় অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।

immage 1000 02

আজ বুধবার (২২ জানুয়ারী)সকাল ১০টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মোহাম্মদ লুৎফুল কবির চন্দন বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসক কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত পাল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক, জেলা ক্রিড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত  বক্তব্য রাখেন।

immage 1000 03

নক আউট পদ্ধতির উদ্বোধনী খেলায় টুঙ্গিপাড়া উপজেলা বালিকা একাদশের মুখোমুখি হয় গোপালগঞ্জ পৌরসভা বালিকা দল।খেলায় টুঙ্গিপাড়া উপজেলা বালিকা একাদশ গোপালগঞ্জ পৌরসভা বালিকা একাদশকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

আগামী শুক্রবার(২৪ জানুয়ারী) ফাইনাল খেলার মাধ্যমে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হবে। এ টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও ২টি পৌরসভার ৬টি বালিকা ও ৬টি বালক দল  অংশ নিচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর