গাছে থরে থরে ঝুলে থাকা বেগুন দেখে মনে হতে পারে লাউ বা চাল কুমড়া

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গাছে থরে থরে ঝুলে থাকা বেগুন দেখে মনে হতে পারে লাউ কিংবা চাল কুমড়া। আসলে এগুলো বারী-১২ জাতের বেগুন। ছয়শ’ থেকে ৮শ” গ্রামের এ বেগুনের পরীক্ষা মূলক চাষ করেছে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, গোপালগঞ্জ অফিস।এ জাতের বেগুন চাষ নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ।তাদের দাবী এ জাতের বেগুন চাষ করে কৃষকেরা লাভবান হবেন।বুধবার দুপুরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই ক্ষেত পরিদর্শন করেছেন।এসময় ডিডিএলজি বিশ্বজিৎ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির উপস্থিত ছিলেন।

immage 1000 01

বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, গোপালগঞ্জ অফিস তাদের অফিস এলাকায় ১০ ডেসিমেল জায়গায় এবছর বারী-১২ জাতের বেগুন চাষ করেছেন।ছয়শ’ থেকে ৮শ” গ্রামের এ বেগুনের পরীক্ষা মূলক চাষ করেছেন তারা। তবে এ বেগুন কোন কোনটি এক কেজি পর্যন্ত হয়েছে।

শীতকালীন অগ্রীম ফসল হিসাবে এ বেগুনের চাষ কৃষকের জন্য একটি লাভজনক ফসলে পরিনত হতে পারে।সেপ্টেম্বর মাসের শেষ দিকে চারা বানিয়ে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রোপন করলে ৭০ থেকে ৭৫ দিনের পর থেকে কৃষক ফসল তুলতে পারবে বলে কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন।

immage 1000 04

লবন সহিষ্ণু হওয়ায় দক্ষিনাঞ্চলের জেলা গুলোতে এ বেগুনের চাষাবাদ লাভজনক।খেতেও সুস্বাদু।তাছাড়া উৎপাদনও অন্যান্য বেগুনের থেকে বেশী হয়ে থাকে।এ বেগুন হাইব্রিড না হওয়ায় কৃষকেরা বেগুনের বীজ সংগ্রহ করে নিজেরাই পরবর্তীতে বেগুনের চাষাবাদ করতে পারবেন বলে জানান কৃষি গবেষনা সংশ্লিষ্টরা।

immage 1000 03

বারী-১২ জাতের বেগুনের নানা ভালো দিক নিয়ে কৃষকদেরকে এ জাতের বেগুন চাষে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়ে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মহসীন হাওলাদার বলেন, যে সময়ে বাজারে নানা জাতের সবজির সংকট থাকে সেই সমেয়েই এই জাতের বেগুন বাজারে আসার সময়।এতে কৃষক আগাম শীতের সবজি হিসাবে অধিক মুনাফা করতে পারবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর