গোপালগঞ্জে ৭১হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।

আজ শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার অফিসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

সদর থানার এস.আই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ তল্লাশি চালিয়ে ছয়টি কার্টুনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে একাধিক জেলা থেকে এসব নকল সিগারেট কুরিয়ারে পাঠানো হয়েছে।এসব সিগারেট সরবরাহ নিতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে লোকজন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

- Advertisement -

আরও খবর plus!

3 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর