গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্নালংকার লুট

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ প্রায় ১৩ লক্ষ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানিয়েছে, আজ শনিবার(২৫ এপ্রিল)ভোর রাত সাড়ে তিনটার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মোঃ রফিক হোসেন ভেন্ডারের বাড়িতে অজ্ঞাতনামা আনুমানিক ৬/৭ জনের একটি ডাকাত দল হানা দেয়।তারা বেলকনির গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং বাড়ির সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডাকাতদের মুখ গামছা ঢাকা ছিল, তাদের বয়স আনুমানিক ৩০-৪৫ বছর হবে এবং তারা গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলে বাড়ির লোকজন জানিয়েছে।তারা আরো জানান, ঘটনাস্থল ত্যাগের সময় বাড়ির লোকজনকে জীবননাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় কাউকে গ্রেফতার বা কোনো মালামাল উদ্ধার হয়নি।

immage 1000 03

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার-ইন-চার্জ(ওসি)মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রথমে গ্রীল কেটে তারা(ডাকাত) ঘরে প্রবেশ করে। পরে বাড়ির লোকজন জেগে উঠলে তারা ডাকাতে রুপ নেয়। এসময় নগদ টাকা, স্বর্নালংকার ছাড়াও কিছু জমির দলিলও ডাকাতরা নিয়ে যায়। তারা(পুলিশ) বেশ কিছু আলামত পেয়েছেন, যা দিয়ে খুব শিঘ্রই ঘটনার সাথে জড়িতদের  গ্রেফতার করতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।

- Advertisement -

আরও খবর plus!

2 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর