Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জের গ্রামে নারী হত্যা

গোপালগঞ্জের গ্রামে নারী হত্যা

গোপালগঞ্জের গ্রামে নারী হত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে স্মৃতি বাছাড় (৪৬) নামে এক নারীকে হত্যা করে লাশ বাদাম ক্ষেতে ফেলে রাখে গেছে দুর্বিত্তরা। গোপালগঞ্জের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার(২২ মে) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।  নিহত ওই নারী শান্তিপুর গ্রামের মৃত রঞ্জিত বাছাড়ের স্ত্রী।

immage 1000 02 10

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিগত তিন মাস আগে বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে একই এলাকার বাদল শেখের সাথে তার বিরোধ চলে আসছিল।এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ওই নারীর দায়েরকৃত মামলায় রোববার জামিন নিয়ে রাতেই তাকে হত্যা করে ওই গ্রামের একটি বাদাম ক্ষেতে তার লাশ ফেলে যায়।এর আগেও একবার ওই নারীকে হাত-পা বেঁধে বাড়ি থেকে দূরে ডাঙ্গায় রেখে এসেছিল দুর্বিত্তরা। এ বিষয়েও মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওই কর্মকর্তা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here