গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ও অসচ্ছল ২৪ জন শিক্ষার্থীকে ‘গুণীজন সাইদুর রহমান (চাঁদ মিয়া)-তহমিনা বেগম ট্রাস্ট’ বৃত্তি-২০২৬ প্রদান করা হয়েছে।
আজ সোমবার(২৯ জুন) দুপুরে একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ইতিহাস বিভাগের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করেন।
ইতিহাস বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস।অনুষ্ঠানের স্মারক বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ সানজীদা পারভীন।
এইদিন মেধা ক্যাটাগরিতে ৫ জন শিক্ষার্থীর দুই জনকে জনপ্রতি ৬ হাজার টাকা, তিন জনকে জনপ্রতি ৫ হাজার এবং ১৯ জনকে জনপ্রতি ৪ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
