গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণের কাজ পুনরায় শুরু হচ্ছে

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক জেলা পর্যায়ে বাস্তবায়নাধীন ১২টি আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অভ্যন্তরে নির্মাণাধীন হাই-টেক পার্কের নির্মাণ কাজ পুনরায় শুরু হতে চলেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। পুনরায় নির্মাণ কাজ শুরু করায় হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

হাই-টেক পার্কটি নির্মিত হলে শিক্ষার্থীরা আইটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এবং হার্ডওয়্যার খাতে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারবে। এর মাধ্যমে বিপুল সংখ্যক বেকার ও দক্ষ তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও সম্ভব হবে। হাই-টেক পার্কগুলো নতুন প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বা স্টার্ট-আপগুলোকে ব্যবসায়িক পরামর্শ, আর্থিক সহযোগিতা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দিয়ে সহায়তা করে থাকে।

এছাড়াও হাইটেক পার্কটিতে থাকবে একটি বহুল প্রতীক্ষিত অডিটোরিয়াম, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারবে।

প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য হাই-টেক পার্কটিতে থাকবে স্টার্ট-আপ ফ্লোর ফ্যাসিলিটি। যেখানে প্লাগ অ্যান্ড প্লে সুবিধা নিশ্চিত করা হবে।যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণার সুবিধা নিশ্চিত করবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর