জাতির পিতার সমাধিতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শোকাবহ আগষ্টের ৭ম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকাবাহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ‌।

আজ সোমবার(০৭ আগষ্ট) দুপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের  সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি  ও সাধারন সম্পাদক শবনম জাহান শিলা এমপির নেতৃত্বে  কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫  আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও অন্যান্য শহীদের  আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে  অংশ  নেন নেতৃবৃন্দ।দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধি এবং অগ্রগতি কামনায় প্রার্থনা করা হয়।এ সময়  মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিরীন নাঈম পুনম, নাসিমা ফেরদৌস,ইয়াসমিন হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নারগিস রহমান,শিরীন রোকসানা,মিনা মালেক,সুলতানা রাজিয়া পান্না, প্রচার সম্পাদক মেহের নিগার তন্ময় সহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক  নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর