জাতীয় মার্শাল আর্ট দেশ সেরা গোপালগঞ্জের নাসির

Nasir of Gopalganj is the best national martial art country

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

৫৯ জন প্রতিযোগিকে পিছনে ফেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় দেশ সেরা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাফেজ মো. আলীমুজ্জামান নাসির।

নাসির গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের পক্ষে ৫৯ প্রতিযোগির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৪টি স্বর্ণ, ৫টি রোপ্য ও একটি ব্রোঞ্জপদক পেয়েছেন।

হাফেজ মো. আলীমুজ্জামান নাসির গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের সাংবাদিক মো. পান্নু শিকদারের ছেলে। তার মা রেবেকা বেগম গৃহিনী।

আলীমুজ্জামান নাসির জানান, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন একজন বড় যোদ্ধা হওয়ার। ২০১৪ সালে হেফজ শেষ করে ঢাকায় মাওলানা পড়তে যান। এ সময় মার্শাল আর্টে ভর্তি হওয়ার ইচ্ছার কথা তাঁর বড় ভাইকে জানান এবং ঢাকার বিভিন্ন এলাকায় মার্শাল আর্ট ক্লাব খুঁজতে থাকেন। ২০১৭ সালের দিকে ঢাকায় মেজবাহ আর্ট একাডেমীতে ভর্তি হন। সেখানে এস এম মেজবাহ উদ্দীনের তত্তাবধানে অনুশীলন শুরু করেন। নাসিরের ভালো প্রতিভা দেখে মেজবাহ উদ্দীন তাকে একটি ম্যাচে খেলার সুযোগ করে দেন। তবে নাসির সে ম্যাচটিতে হেরে যান। এরপর থেকে আর কোন ম্যাচে তাকে হারতে হয়নি।

২০২১ সালের কিশোরগঞ্জের নেহাল পার্কে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় কুংফু প্রতিযোগিতায় দেশের ১৮টি জেলার ৬৫ জন প্রতিযোগিকে পিছনে ফেলে স্বর্ণপদক পান নাসির। এরপর গত মার্চে কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় তাইচি কুংফু প্রতিযোগিতায় ১৮টি জেলার ২০০ প্রতিযোগিকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে স্বর্ণের মেডেল পান।

immage 1000 02 7

নাসির বলেন, ‘এ কৃতিত্বের পেছনে আমার বাবার অবদান অনেক। আমার বাবা সব সময় আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন। আমার বড় ভাইও আমাকে নানা ধরণের সহযোগিতা করেছেন। আর সর্বোপরি আমার শিক্ষক মেজবাহ স্যার নিজের ছেলের মতো আমাকে গড়ে তুলেছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।’

নাসির আরও বলন, প্রতিটি মানুষের জন্য মার্শাল আর্ট শেখা জরুরী। শরীরকে সুস্থ রাখা, মনোবল বাড়ানো, আত্মরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
গোপালগঞ্জ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেরা বলেন, ‘নাসির গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের পক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। নাসির গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব তথা গোপালগঞ্জ জেলাকে সবার সামনে তুলে ধরেছেন। গোপালগঞ্জবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তার এ সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। আমি তার ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনা করি। নাসিরের এ অর্জন জেলার মার্শাল আর্টে নবজাগরণ সৃষ্টি করবে।’

আওয়ামী লীগ নেতা শরাফত হোসেন লাভলু মৃধা বলেন, ‘কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের কৃতি সন্তান আলীমুজ্জামান নাসির যে কৃতিত্ব অর্জন করেছেন এ জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন। সে আমাদের কাশিয়ানীবাসীর মুখ উজ্জ্বল করেছেন। আমি তার সাফল্য কামনা করছি। সে যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন।

immage 1000 01 24

কাশিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন বলেন, ‘আলীমুজ্জামান নাসির আমাদের খায়েরহাট গ্রাম তথা গোপালগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করেছে। আমাদের সে অনেক বড় করেছে। এ জন্য আমি এবং আমার ইউনিয়নবাসী আনন্দিত ও গর্বিত। তাকে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এলাকায় একটি ক্লাব করার দাবি নাসিরের কাছে। এ জন্য যা যা লাগবে আমি এবং আমার উপজেলা প্রশাসন তাকে সহযোগিতা করব।’

গত ৫ আগস্ট থেকে চার দিনব্যাপী ৮ আগস্ট পর্যন্ত ঢাকার পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশন শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় আয়োজন করে।

এতে গোপালগঞ্জ স্পোটিং ক্লাব, ঢাকা ক্রীড়া সংস্থা, নরসিংদী ক্রীড়া সংস্থা, বরিশাল ক্রীড়া সংস্থা, নোয়াখালী ক্রীড়া সংস্থা, গাজীপুর ক্রীড়া সংস্থা ও রংপুর ক্রীড়া সংস্থার ৬০ জন প্রতিযোগি অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর