টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির সভাপতি এস. এম মান্নান কচি ও বর্তমান বোর্ডের নেতৃবৃন্দ।

তিনি আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

immage 1000 02 3

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা উত্তর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৮ আসনের  সংসদ সদস্য খসরু চৌধুরী এমপি, সিনিয়র সহ-সভাপতি  খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, এম ডি নাসির উদ্দিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।

immage 1000 03 2

পরে সাংবাদিকদের প্রশেন্র জবাবে নবনির্বাচিত সভাপতি এস. এম মান্নান কচি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে আমরা ১০০ বিলিয়ন রফতানী করতে পারবো বলে আশা প্রকাশ করছি।আর সেজন্য তিনি সরকারের নীতি সহায়তা ও ২০২৬ সালের যে চ্যলেঞ্জ রয়েছে আমাদের নগদ সহায়তা প্রত্যাহারের পূর্বে অবশ্যই তাদেরকে বিকল্প সহায়তা প্রদানের দাবী জানান সরকারের প্রতি। তিনি বলেন, এই মূহূর্তে সারা বিশ্বে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে সেসব চ্যালেঞ্চ মোকাবেলা করতে হলে অবশ্যই সরকারের নীত সহায়তা ও সহযোগিতা আমাদের প্রয়োজন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর