ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ(৫৫)নামে এক ব্যাটারী চালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।

আজ বুধবার(১২ এপ্রিল) সকাল পৌঁনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ শেখ একই উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের ধলা মিয়া শেখের ছেলে।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানিয়েছেন, গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কা লাগে। মিরাজ শেখ ইজি বাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে পদ্মবিলা বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে ভাটিয়াপাড়া ফ্লাইওভার পার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লাগে।এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিরাজ শেখ ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।লাশ রেলওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর