নিজ পিতৃভূমিতে মোহিনী চৌধুরীর দুই পুত্র

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
‘মুক্তির মন্দির সোপানতলে, কত প্রাণ হল বলিদান’, ‘পৃথিবীর আমারে চায়, রেখোনা বেঁধে আমায়’সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও চিত্রপরিচালক মোহিনী চৌধুরীর দুই পুত্র এখন তাদের পিতৃভূমি গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবস্থান করছে।

মোহিনী চৌধুরীর দুই পুত্র বিশিষ্ট গীতিকার ও সুরকার ভবিষ্যৎ চৌধুরী এবং চিত্রপরিচালক দিগি¦জয় চৌধুরী গত সোমবার ( ১০ এপ্রিল) কোলকাতার বেহালা থেকে নিজ পিতৃভূমি কোটালীপাড়ায় এসে পৌছায়। এখানে আসার পর এই দুই গুনী ব্যক্তির কাকাতো ভাই শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানায়।

এদিকে আজ মঙ্গলবার ভবিষ্যৎ চৌধুরীর ও দিগি¦জয় চৌধুরী কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরার কার্যালয়ে বসে মোহনী চৌধুরীর ১১০টি গান নিয়ে লেখা ‘মোহিনীর গানের মেলা’ বইটি কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গন্যমাণ্য ব্যক্তিদের হাতে তুলে দেন।
এরপর ভবিষ্যৎ চৌধুরীর ও দিগি¦জয় চৌধুরী তাদের পৈতৃক ভিটা উপজেলার ডহরপাড়া গ্রাম ও উনশিয়া গ্রামে কবি সুকান্তের পৈতৃক ভিটা ঘুরে দেখেন।

চিত্রপরিচালক দিগি¦জয় চৌধুরী বলেন, ১৯৪৭ সালের ভারত বর্ষের স্বাধীনতা যুদ্ধের সকল যোদ্ধাকে আমার পিতা মোহিনী চৌধুরীর গানে যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করেছিলেন। ঠিক একই ভাবে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধাই আমার পিতার লেখা গানে স্বাধীনতা যুদ্ধে যেতে উদ্বুদ্ধ হলেছিলেন।
তিনি আরো বলেন, অনেক দিন পরে আমরা দুই ভাই আমাদের পিতৃভূমিতে আসতে পেরে খুবই আনন্দিত। এখানের মানুষদের আচার আচরণ ও ভালোভাসায় আমরা মুগ্ধ হয়েছি।

কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা বলেন, বিখ্যাত গীতিকার, সুরকার ও চিত্রপরিচালক মোহিনী চৌধুরীর মতো গুনী ব্যক্তির জন্ম আমাদের এই কোটালীপাড়ায়। এ জন্য আমরা গর্বিত। এই মহান ব্যক্তির স্মৃতিকে ধরে রাখার জন্য কোটালীপাড়ায় তার নামে একটি সঙ্গীত একাডেমি করার চিন্তা ভাবনা করছি।
উল্লেখ্যঃ মোহিনী চৌধুরী ১৯২০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মতিলার চৌধুরী ও মাতা গোলাপ কামিনী চৌধুরী। দেশ বিভাগের আগে তিনি সপবিারে কোলকাতা চলে যান। ১৯৮৭ সালের ২১ মে কোলকাতার বেহালার ইউনিক পার্কের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর