ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ বিজ্ঞান ও  বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে বৃহস্পতিবার  (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রযুক্তি-জ্ঞান ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) কর্মশালাটির আয়োজন করে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান। সভাপতিত্ব করেন হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিরেনের ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মহন্ত।

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা আয়োজনের জন্য বিডিরেনকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার কাজ এগিয়ে নিতে ইউজিসি ও বিডিরেন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকরা আমাদের জাতি বিনির্মাণের কারিগর। সেকারণে প্রত্যেক শিক্ষকের শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করা উচিত। দেশকে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে বেশি।
উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পাঁচটি মডিউলে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের বিভিন্ন সেবা, শিক্ষাক্ষেত্রে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সাইবার নিরাপত্তা, ই-জার্নাল ব্যবহারের কৌশল, গবেষণাকর্মে নকল প্রতিরোধ এবং শিক্ষা ও

গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ কর্মসূচির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল সক্ষমতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত হতে পারবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বিডিরেনের মহাব্যবস্থাপক খোন্দকার রাশেদুল আরেফিন, আইটি বিশেষজ্ঞ মো. আরিফুল ইসলাম আরমান, আহমেদ আলী হোসেন ও আবু নাসের মো. নাফিউ প্রমুখ। কর্মশালায় ৬০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর