প্রকৃতি রাঙিয়ে দিতে গাছে গাছে ফুটেছে বসন্তের শিমুল ফুল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ষড়ঋতুর বাংলায় শীতের জরাজীর্নতাকে ঝেড়ে ফেলে বসন্তের শুরুতেই অপরূপ রূপে প্রকৃতিকে সাজাতে আসছে ঋতুরাজ বসন্ত।গাছের ডালে ডালে ফুটেছে আগুন রাঙ্গা লাল শিমুল ফুল।সবকিছুর মধ্যেও প্রকৃতিকে অন্যরকম ভাবে সাজিয়েছে শিমুল ফুল। ঋতুরাজ বসন্তের শুরুতেই শিমুল ফুলের স্বর্গীয় সৌন্দর্যে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি।

বসন্ত এলেই যেনো প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে প্রকৃতিকে লাল করে দিয়ে হেঁসে উঠে শিমুল ফুল।ঋতু চক্রের আবর্তনে শিমুল ফুল তার মোহনীয় সৌন্দর্য্য নিয়ে আবারো হাজির হয়েছে প্রকৃতির মাঝে।শিমুল ফুলের লাল আবীর বসন্তকে দিয়েছে এক অন্যমাত্রা।প্রকৃতির এই অপরূপ রঙ্গের সাজ দেখে চোখ জুড়িয়ে যায়।সব কিছুর মধ্যেও প্রকৃতিকে অন্যরকম সাজিয়েছে শিমুল ফুল।

immage 1000 02 11

তবে আধুনিকতার ছোয়ায় ও উন্নয়নের ধারায় প্রত্যন্ত অঞ্চল থেকে এ গাছটি হারিয়ে যেতে বসেছে।গ্রাম বাংলার পথে প্রান্তরে এখন আর এ ফুলের গাছটি তেমন একটা চোখে পড়ে না।কয়েক বছর আগেও গ্রামের মেঠোপথে ও বাড়ির আঙ্গিনায়  কম বেশী দেখা যেতো শিমুল গাছ।শিমুল ফুল শুধু সৌন্দর্য্য বর্ধনই করে না। শিমুল গাছের রয়েছে নানা উপকারিতা। এর রয়েছে নানা ভেজস গুন।পেটের পিড়া সহ নানা রোগে এগাছের ছাল ব্যবহার হয়।

immage 1000 03 6

বসন্তের আগমনে সাথে সাথে বাংলাদেশের প্রকৃতিতে শিমুল ফুলের লাল রংয়ের আভা ছড়িয়ে পড়ে চারি দিকে।এ লাল রং-কে আমাদের প্রকৃতি সজ্জিত হয় নতুন বূপে।আমরা বাংলার বসন্তে এই প্রকৃতি রক্তে রাঙা শিমুল ফুল অনন্তকাল ধরে দেখতে চাই বলে জানালেন জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমূল ইসলাম।

immage 1000 04 3

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক ও উদ্ভিদ বিদ্যাবিভাগের বিভাগীয় প্রধান শুকলাল বিশ্বাস জানান, শিমুল ফূল বসন্ত কালের ফূল।এ ফুলই মানুষকে স্মরন করিয়ে দেয় বসন্ত এসেছে।এটি মালভেসি গোত্রের ফুল।এটি নানা কারনে ধংস হয়ে যাচ্ছে-বলে জানালেন এই উদ্ভিদবীদ।

বৈশ্বিক দুষন আর জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে ধীরে ধীরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র আর সুন্দর্যকে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর