Home গোপালগঞ্জ সংবাদ প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক

০
প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক

বাংলাদেশে রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পি.আর.এস) অ্যাওয়ার্ড পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রোভার স্কাউট অনিক কুমার সাহা। অ্যাওয়ার্ড অর্জন করায় অনিক কুমার সাহাকে অভিনন্দন জানিয়েছেন গোবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

বিশবিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: মাহবুবুল আলম আজ রোববার (১৫ মার্চ) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন। 

সেখানে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা রোভার নিবন্ধন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেউ এ জেলা থেকে এ অ্যাওয়ার্ড পাননি সারা বাংলাদেশ থেকে এ বছর ৫ জন্ এ  অ্যাওয়ার্ড পেয়েছেন। অনিক কুমার সাহা  তাদের মধ্যে ১ম হয়েছেন।দীর্ঘ সময়ের এ যাত্রায় অনেকগুলো ধাপ অতিক্রম করে  তিনি এ  লক্ষ্যে পৌঁছেছেন।বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এ অ্যাওয়ার্ড দিয়ে থাকেন।অনিক কুমার সাহা গোবিপ্রবি’র  ফার্মেসি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।

ওই কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছেন, অনিক ফার্মেসি বিভাগে তার আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে CGPA: 3.69/4.00 অর্জন করেছেন।  ওই ব্যাচে তার Merit Position : 3rd. এর পাশাপাশি তার থিসিস পেপার থেকে ইতোমধ্যে  ২ টি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কাজেও সর্বোচ্চ অর্জন করা সম্ভব, তা অনিক কুমার সাহা  করে দেখিয়েছে ।এ  এ্যাওয়ার্ড অর্জন করা সহজ নয়। অনেক ত্যাগ, শ্রম, দীর্ঘ সময়ের অধ্যবসায় (প্রায় ৪বছর+) এবং লক্ষ্যে স্থির থেকে তিনি এগিয়ে গেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here