Home গোপালগঞ্জ সংবাদ বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা-১১ আসনের নতুন এমপির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা-১১ আসনের নতুন এমপির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা-১১ আসনের নতুন এমপির শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা ১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওয়াকিল উদ্দিন।

বুধবার দুপুরে তিনি পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতির পিতার সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় ঐ সংসদীয় এলাকার আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here