বঙ্গবন্ধুর সমাধিতে বিদেশি ১৫ প্রকৌশলীর শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিদেশি ১৫ জন প্রকৌশলী। 

বাংলাদেশের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন (আইইবি) ৬০ তম কনভেনশনে আগত ভারত ও নেপালের প্রকৌশলী বৃন্দ সোমবার(১৫ মে) দুপুরে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫’র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, ভারতের প্রকৌশলী ইঞ্জিনিয়ার বরুণ কুমার বসাক, ত্রিপুরার প্রকৌশলী ড. শুভদীপ ভট্টাচার্জী, নেপালের প্রকৌশলী ড. হরি বাহাদুর ডারলামি, টুঙ্গিপাড়া এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহমেদ সহ বাংলাদেশের আরও ৩০ জন প্রকৌশলী উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন বিদেশি প্রকৌশলী বৃন্দ।

#মোজাম্মেল হোসেন মুন্না, ১৫.০৫.২০২৩

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর