বশেমুরবিপ্রবি-তে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩ পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার(১০ অক্টোবর)শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে সকাল ১০টায় শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উদ্বোধন করা হয় টেলিকাউন্সেলিং সেরা।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত একাডেমিক ভবনের ২০২ নং কক্ষে ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মোছা. নাছরিন নাহার। সভায় মানসিক স্বাস্থ্যের সুস্থতার বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

immage 1000 02 8

 অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ্ আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল আসাদ, জীববিজ্ঞান ড. মোহাম্মদ আলী খানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য মতে, প্রতিবছর বিশ্বব্যাপী সাত লাখ মানুষ আত্মহত্যা করে। তবে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির সংখ্যা তার চেয়েও বেশি। সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার।”

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর