বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

বিএনপি’র ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে. এম বাবরের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রায় জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মি ও সমর্থকরা অংশ নেন।

স্থানীয় পৌর পার্কে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি গোপালগঞ্জ জেলা শহর হয়ে পাচুঁড়িয়া এলাকায় গিয়ে শেষ হয়।এরআগে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে নেতাকর্মিরা মিছিল নিয়ে পৌরপার্কের সমাবেশে যোগ দেন।

সেখানে জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকুউজ্জামানের সভাপতি্ত্বে অনুষ্ঠিত সমাবেশে সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর সবাইকে বিএনপি’র পতাকাতলে আসার আহবান জানিয়ে বলেন, গোপালগঞ্জের ৯৫ ভাগ মানুষ সরাসরি কোন রাজনৈতিক দল করে না। তাই এ জেলার মানুষ ভোট দিয়ে ৩টি আসনই বিএনপিকে উপহার দিয়েছে।আমরা গত ৬ মাসের গোপালগঞ্জে ট্রেন, মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালু সহ নানা উন্নয়নমূলক কাজ করেছি।আগামীতে আমরা গোপালগঞ্জের নানা উন্নয়নমূলক কাজ করবো।তাই আপনারা বিএনপি’র পতাকা তলে আসলে এই সব উন্নয়নমূলক কাজের অংশীদার হতে পারবেন।

ডাঃ বাবর বিগত দিনের এমপি’দের কথা তুলে ধরে বলেন, বিগত দিনের এমপি’রা কি করেছেন? তারা কি কোন মানুষের সমস্যার কথা শুনেছেন? আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে সকাল ৭টা থেকে রাত ২টা পর‌্যন্ত এলাকার মানুষের কথা শুনি। তাদের আপদে-বিপদে পাশে গিয়ে দাঁড়ায়। তাদের সাধ্য মতো সহযোগিতা করার চেষ্টা করি। কিন্তু তারা কি কখনো সাধারন মানুষের কথা শুনেছে? আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন, সাধারন মানুষের কাজ করার জন্য। আপনাদের জন্য ২৪ ঘন্টা আমার  দরজা খোলা। যে কোন সময় আপনারা আমার কাছে আসবেন, সমস্যার কথা জানাবেন। আমি চেষ্টা করবো সমস্যা সমাধানের জন্য।

অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সদস্য সচিব(ভারপ্রাপ্ত)কাজী খায়ের বক্তব্য রাখেন।এসময় জেলা বিএনপি সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।  

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর