বিদেশি মদ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বোতল বিদেশি মদসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামের পরিমল ঠিকাদারের ছেলে বলয় ঠিকাদার (১৮), বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের সাধন মন্ডলের ছেলে সজল মন্ডল (২০) ও রুপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামের পংকজ মন্ডলের ছেলে চয়ন মন্ডল (১৮)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকায় চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। এ সময় মোটরসাইকেলে করে তিন জনকে আসতে দেখে সংকেত দিয়ে থামতে বলে পুলিশ। পরে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ বোতল বিদেশী মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য আইনের মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর