মাজড়া প্রাইমারী স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কাশিয়ানী প্রতিনিধি।।

২৬ শে মার্চ (রবিবার) বিনম্র শ্রদ্ধায় দেশ মাতৃকার জন্য আত্মদানকারী শহিদদের স্মরণের মাধ্যমে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ১৩ নং মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির অসীম সাহস আর চিরগৌরবের দিন মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মহান স্বাধীনতা দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রতিষ্ঠানকে সুসজ্জিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আসিফ আহমেদ এবং সভাপতি মোহাম্মদ জানে আলম মোল্লা, সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান ও সহকারি শিক্ষক মহাসিনা পারভীন, বদিউজ্জামান, সুবর্ণা পারভিন, উত্তম কুমার বিশ্বাস, রুকসানা পারভীন এবং মোহাম্মদ জসিম মোল্লা ও শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।

শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দলীয় সংগীত, নৃত্য, অভিনয় এবং আবৃত্তিতে বিজয়ের আনন্দ ফুটিয়ে তোলা হয়, যা উপস্থিত সকলকে মোহিত করে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের, বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার এবং ক্রেস্ট প্রদান করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর