গোপালগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিকার করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী অমিত কুমার দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্দ হূমায়ুন রশীদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সংবাদকর্মি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে তুলে ধরে বলেন, মাদক শুধু একটি জীবন নয়, পুরো পরিবার শেষ করে দেয়। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। সমাজ থকে মাদক নির্মূল করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
