মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার ( ১ সেপ্টেম্বর)  দুপুরে ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন- অর – রশীদ।

সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজ সেবা অফিসার রাকিব হাসান শুভ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন- অর – রশীদ বলেন,  একজন সেবক হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। সকলের সহযোগীতায় এমন আয়োজন সকলকে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।

এ সময় মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামের সঞ্চলনায় মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি সহ  লিয়াকত হোসেন, মেহের মামুন, বাদশাহ মিয়া নাজমুল হাসান রাজ, মামুন ইসলাম ডালিম, আরটি হাসান, মাহামুদুল হাসান, কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

#মোজাম্মেল হোসেন মুন্না, ০১.০৯.২০২৫

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর