Home গোপালগঞ্জ সংবাদ যশোর থেকে অপহৃত এক যুবককে গোপালগঞ্জ থেকে উদ্ধার

যশোর থেকে অপহৃত এক যুবককে গোপালগঞ্জ থেকে উদ্ধার

যশোর থেকে অপহৃত এক যুবককে গোপালগঞ্জ থেকে উদ্ধার

যশোর থেকে অপহৃত এক যুবককে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।অপহরনকারীকেও এসময় আটক করা হয়।

আজ সোমবার রাত আনুমানিক ২টার দিকে অপহৃত ওই ব্যক্তিকে সদর উপজেলার দক্ষিণ গোবরা এলাকায় সার গোডাউনের পেছন থেকে উদ্ধার করে যৌথ বাহিনী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি)মির মোঃ সাদজদুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে মোঃ আবু সুফিয়ান(২৯)কে উদ্ধার করা হয়।সে যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। একই সময়ে ঘটনাস্থল থেকে মোঃ রোমান মোল্লা(২১) নামক একজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।সে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে। রোমান মোল্লা মেয়ে সেজে মোবাইলে অপহৃত মোঃ আবু সুফিয়ানের সাথে সম্পর্ক গড়ে তুলে তাকে তার বাড়িতে নিয়ে আসে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। যারা ব্ল্যাকমেইল ও মুক্তিপণের উদ্দেশ্যে সাধারণ মানুষকে অপহরণ করে থাকে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে এবং আজই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান ওই ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here