যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের ড্রাইভার মহিউদ্দিন মন্ডল নিহত হয়েছেন।

আজ সোমবার(২ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ীর ঢাকার সাভার এলাকায়।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঢাকাগামী  সোহাগ  পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৫-২৪৭৮)সাথে বিপরীত  দিক থেকে আসা একটি প্রাইভেট কারের(ঢাকা মেট্রো গ ২৭-০২৪৮) মুখোমুখি  সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ড্রাইভার  মহিউদ্দিন মন্ডল ঘটনা  স্থলেই নিহত হন।খবর পেয়ে  ভাটিয়াপাড়া  ফায়ার সার্ভিসের সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে এবং ভাটিয়াপাড়া  হাইওয়ে পুলিশ  তাৎক্ষণিক ভাবে মহাসড়কে যান চলে স্বাভাবিক করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর