যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছি-দুর্যোগ প্রতিমন্ত্রী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, বাংলাদেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয় একটি যোগ্য প্রতিষ্ঠান। তাই যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। যেকোনো সমস্যায় আমরা জনগণের পাশেই রয়েছি। আর জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয় বিদেশেও সেবা দিয়ে থাকে। আজকে তাপদাহ সহ বিভিন্ন সমস্যা চলতেছে। সেই বিষয়ে আমরা ইতিমধ্যে স্ট্যান্ডিং কমিটির সাথে আলাপ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। দুই একদিনের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে দুর্যোগ মন্ত্রণালয় তার কাজ শুরু করবে। 

immage 1000 02 22

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, সচিব ও মহাপরিচালকদের নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দীন আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর