শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মিরা।

অন্যদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে উপজেলা চত্তর হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।পরে এক সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এছাড়া এদিন সকালে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আইজীবীরা।

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এম.এম নাসির আহমেদ, সাধারন সম্পাদক এম. জুলকদর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। 

immage 1000 02

এছাড়া, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠন।বুধবার একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের  সামনে এসে একটি বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর