Home গোপালগঞ্জ সংবাদ স্বার্থান্বেষীরা আমাদের সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে-চরমোনাই পীর

স্বার্থান্বেষীরা আমাদের সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে-চরমোনাই পীর

স্বার্থান্বেষীরা আমাদের সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে-চরমোনাই পীর

চরমোনাই পীর সাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা অনেক সরকারে পরির্তন দেখেছি কিন্তু ইসলাম দেখি নাই।আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩’শ আসনে প্রার্থী দেবে। অতীতে ইসলামী দল গুলোকে স্বার্থান্বেষীরা ব্যবহার করেছে, আমাদের সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে, আমাদের পরগাছা বানিয়ে রেখেছে। ইসলামী সমমনা দলগুলো একটি মঞ্চ ও ঐক্যের মধ্যে যাচ্ছে।

immage 1000 02

আজ সোমবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী হাইস্কুল মাঠে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর সাহেব আরো বলেন, বাংলাদেশ একবার নয় দুইবার নয় সারা বিশ্বে ৫বার চোরের দিক থেকে এক নাম্বার হয়েছে। প্রতি বছর যে টাকা লুটপাট হয়েছে তা দিয়ে একটি নয় ২টি পদ্মা সেতু করা যেতো।

কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মো. ফরিদ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে মিছিল সহকারে সমাবেশ স্থলে জড়ো হয় কয়েক হাজার নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here