বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়েছে। দিবসটি স্মরণে গোপালগঞ্জে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা এবং সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা সংগঠনের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “স্বেচ্ছাসেবক দল সব সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ঐক্য সুদৃঢ় রাখা এবং রাজপথে আন্দোলন জোরদার করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি দলীয় কর্মসূচি সফল করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য শিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন এবং সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ যোবায়ের শেখ, সাজ্জাদ হোসেন, কায়েস আহমেদ লিপু, শরিফুল ইসলাম, শেখ হাসিবুর রহমান, ইনসান ও সুজন সিকদার। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু তালেব, আরাফাত রহমান সংগ্রাম, কাবিল মোল্লা, মাহমুদ হোসেন মনি, মারুফ, সঞ্জয় বৈদ্য, তুহিন ইসলাম, সবুজ, সাইফুলসহ জেলা ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
